![]() |
|
|
|
Search |
|
|||||
|
|
|||||||||||||||||||||||||||||||||
|
সম্পাদকীয় প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘সিডর’-এর তান্ডবে বিধবস্ত বাংলাদেশ আমরা শোকাহত হ্যারিকেনের গতিসম্পন্ন সুপার সাইক্লোন ‘সিডর’র তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশের উপক‚লীয় জনজীবন৷ নিহতের সংখ্যা কয়েক হাজার৷ ঘরবাড়ি, গরু-ছাগল, সম্পদ হারিয়ে নি:স্ব পঞ্চাশ হাজার পরিবার৷ উপক‚লীয় জেলা সমূহের দ্বীপ ও চরাঞ্চলে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে৷ স্বজন হারানোদের আর্তনাদ ও বুকভরা হাহাকার নিয়ে তাকিয়ে থাকা মানুষদের প্রতি দেশের ও প্রবাসীদের মতো আমরা জাপান প্রবাসীরাও সমব্যথী, সাধ্যমতো সহযোগিতার হাত প্রসারিত করেছি৷ শুধু কান্না আর হতাশা নয়৷ সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সহযোগিতায় এই ধবংসাবশেষ থেকে আবার নতুন করে সূচনা করতে হবে সেই চিরায়ত দৈনদিন্দন জীবন-যাপন৷ বাংলাদেশের মানুষ অতীতেও প্রাকৃতিক মহাদানবকে রুখেছে- এবারও রুখবে৷ এর মধ্যেই পালিত হলো আমাদের মহান বিজয় দিবস, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গোৎসব, মুসলমানদের পবিত্র ঈদুল আযহা ও খৃষ্টান সম্প্রদায়ের বড় দিন৷ সব ধর্মের সব মানুুষের জন্য আমাদের শুভেচছা৷ সামনে নতুন বছর; শুব নববর্ষ; স্বাগতম ২০০৮৷
|
||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
||||||||
|
©2007 Porobash. Privacy Policy |
||||||||||||