
মুন্শীগঞ্জ-বিক্রমপুর
সোসাইটির ঈদ আনন্দ
প্রবাস জীবন মানেই একাকিত্ব,
বিনোদনহীন,
নি:সঙ্গ
জীবন ও পরিবার পরিজন,
বন্ধু-বান্ধব,
আত্মীয়-স্বজন
ছেড়ে নতুন পরিবেশে কর্মব্যস্ত জীবন যাপন৷ এই রকমই ধারনা ছিলন এক সময়ে৷
কিন্তু বর্তমানে প্রবাস জীবনের সংঙ্গা বদলে গেছে৷ বিনোদনহীন নি:সঙ্গ
জীবন এমনটি আর নেই৷ প্রবাসেও গড়ে উঠেছে বাংগালী কমিউনিটি৷ প্রবাসে রয়েছে
বিভিন্ন রাজনৈতিক,
সামাজিক,
সাংস্কৃতিক এমনকি আঞ্চলিক সংগঠন৷ জাপান প্রবাসীদের একটা বড় অংশ মুন্শীগঞ্জ-বিক্রমপুর
এলাকার অধিবাসী৷ জাপানে রয়েছে মুন্শীগঞ্জ-বিক্রমপুর
সোসাইটি নামে একটি সংগঠন৷